সিভিল সার্জনকে সিলেট উইমেন চেম্বারের মাস্ক হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে করোনা সংক্রমণ রোধে এফবিসিসিআই কর্তৃক বরাদ্ধকৃত মাস্ক সিলেট সিভিল সার্জন কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৯ জুলাই) দুপুরে উইমেন চেম্বার কার্যালয়ে সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডলের হাতে মাস্কগুলো তুলে দেন চেম্বার নেতৃৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, করোনা মহামারির কারণে এখনও দেশে সংক্রমণ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তাই সবাইকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঘর থেকে বের হলেই অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।
তিনি বলেন বর্তমান প্রধানমন্ত্রী দেশ ও দেশের মানুষের কথা বিবেচনা করে করোনা প্রতিরোধে সর্বাত্মক কাজ করে যাচ্ছেন। একইভাবে করোনা ভাইরাস শুরুর পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে উইমেন চেম্বার নিরসলভাবে কাজ করেছে। তাদের এ ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে।
সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্নলতা রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ। উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি লুবানা ইয়াসমিন, পরিচালক ওয়াহিদা আখলাক, পরিচালক তপতী রানী দাস, পরিচালক নাছরিন বেগম, পরিচালক রাবেয়া আক্তার রিয়া, সদস্য রেহানা ফারুক শিরিন প্রমুখ।
Related News
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজারRead More
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্তRead More



Comments are Closed