সিলেটে করোনায় আরো ৭ জনের মৃত্যু, শনাক্ত ৪৮৬
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৪৮৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (১৯ জুলাই) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে আরও জানানো হয়, একইদিন সুস্থ হয়ে উঠেছেন ২৭৮ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ জন করোনা আক্রান্ত রোগী।
এতে বলা হয়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮৬ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৩ হাজার ৫২১ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৮ হাজার ৮৩৫ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৬৯৫ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৮২১ জন, মৌলভীবাজারে ৪ হাজার ৪০৯ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৭৬১ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ৪৮৬ জন করোনা আক্রান্ত রোগীর ২২০ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলার ৪১ জন, হবিগঞ্জের ৫৭ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ১০৭ জন আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬১ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭ জন রোগী। তাদের ৬ জনই সিলেট জেলার ও একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা । এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৫৭৮ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৬৪ জন, সুনামগঞ্জে ৪২ জন, হবিগঞ্জে ২৭ জন, মৌলভীবাজারের ৪৪ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২২ জন, ৫ জন সুনামগঞ্জে, মৌলভীবাজারে ১১ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৪৩ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩০৭ জন, সুনামগঞ্জে ৪৫ জন, হবিগঞ্জে ৬০ জন ও মৌলভীবাজারে ৩১ জন ভর্তি রয়েছেন।
একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ২৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ১৩৪ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ২১ জন সুনামগঞ্জে, ৩১ জুন হবিগঞ্জে, ৪২ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা।
এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ৫০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৬ হাজার ৭৫১ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১৮ হাজার ৩০৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯৭১ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ২৯১ জন, মৌলভীবাজারে ৩ হাজার ৬২ জন ও ওসমানী হাসপাতালে ১১৯ জন।
এদিকে সিলেটের চার জেলায় র্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে ১১৭ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে সিলেট ১৫, সুনামগঞ্জ ৪১, হবিগঞ্জ ৩৫ ও মৌলভীবাজার জেলায় ২৬ জন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ১৩১ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed