বিশ্বনাথে আধাঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু!
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে স্ত্রীর মৃত্যুর অধাঘন্টার ব্যবধানে শোকে মারা গেলেন স্বামীও। একইসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার (১৮ জুলাই) সন্ধ্যা ৬ টায় উপজেলার খাজান্সি ইউনিয়নের পশ্চিম রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, রহিমপুর গ্রামের ছবর আলী (৮০)’র স্ত্রী আনিছা বেগম (৭৫) রোববার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভূগছিলেন। এরআগে এদিন বিকেলে অনেক স্বাভাবিক শরীর নিয়েই হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন তিনি। তখন স্বামী ছরব আলীও চিকিৎসা নিতে সিলেট শহরের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে মোবাইল ফোনে তাকে স্ত্রীর মৃত্যু সংবাদ জানানো হলে, শোকে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। ধারণা করা হচ্ছে, স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে হার্ট এ্যাটাকে মারা যান তিনি। মৃত্যুকালে তারা ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিষয়টি নিশ্চিত করে ছবর আলীর ছোটভাই আঞ্জব আলী জানান, রোগে ভূগলেও তারা স্বামী-স্ত্রী দুজনই স্বাভাবিক ছিলেন। পরিবারের সবার সাথে কথা বলেই বিকেলে তারা পৃথক ভাবে ডাক্তার দেখাতে যান। এক পর্যায়ে সন্ধ্যায় প্রথমে স্ত্রী ও পরে অধাঘন্টার ব্যবধানে তিনিও মারা যান। সোমবার সকাল ১১টায় একই সঙ্গে তাদের জানাযা শেষে দাফন সম্পন্ন হয়।
এ বিষয়ে কথা হলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তালুুকদার গিয়াস উদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। তাদের পরিবারকে সান্তনা জানানোর ভাষা নেই। আমি মরহুম ছরব আলী ও তার স্ত্রীর বিদেহী আত্মার গাফিরাত কামনা করছি।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed