Main Menu

সিলেটে করোনায় মারা গেলেন পুলিশ কনস্টেবল জনি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার কনস্টেবল জনি মিয়া করোনায় আক্রান্ত হয়ে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তাঁর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার রাজিব রহমান।

জানা গেছে, গত ১৩ জুলাই (মঙ্গলবার) মোটরসাইকেলযোগে জেলা পরিষদের নির্বাচন ডিউটিতে যাওয়ার সময় স্থানীয় হেলিপ্যাড এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ কনস্টেবল জনি মিয়া গুরুতর আহত হন।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার করোনা টেস্ট করালে তিনি পজিটিভ শনাক্ত হন। করোনায় আক্রান্ত ও আহত অবস্থায় তিনি শুক্রবার (১৬ জুলাই) সকাল ১১টায় সিলেটের ওই হাসপাতালে মৃত্যুবরণ করেন।

পুলিশ সদস্য জনি মিয়া জামালপুর জেলার সদর থানার বেলবিলা গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে।

Share





Related News

Comments are Closed