করোনা থেকে রক্ষায় শাহজালাল (রহ.) মাজারে দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা মহামামারি থেকে রক্ষায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে হজরত শাহজালাল (রহ.) এর মাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বের সকল মুসলিমকে গুণাহ থেকে মাফ ও সুস্থতা কামনা করে বৃহস্পতিবার বাদ মাগরিব হজরত শাহজালাল (রহ.) মাজারে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ মাহফিলে করোনা মহামারি থেকে সিলেটবাসীকে হেফাজত করার জন্য মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হজরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মাজার ফেডারেশনের মহাসচিব আলহাজ শেখ মো মকন মিয়া চেয়ারম্যান, শিল্পপতি চুনু মিয়া, ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. নুরুল আলম চৌধুরী, ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের সিনিয়র সহসভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের সভাপতি সেলিম আহমদ, উপদেষ্টা জমিরুল ইসলাম বাবলু, আলমগীর কবির, কাজী আরিফ, সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, সদস্য সাংবাদিক রাধে মলিক তপন, সিলেট জেলা ছাত্রদলের সহসাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, কবির মিয়া, লাক্কাতুড়া টিলার ক্ষেদমতকারী মো. জয়নাল, রিমন আহমদ প্রমুখ।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন জালালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মো. নিজাম উদ্দিন চৌধুরী।
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed