Main Menu

এরশাদের ২য় মৃত্যু বার্ষিকীতে সিলেটে দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সিলেট জেলার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জুলাই) বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে এ দোয়া ও মিলাদ মাহফিল হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন খালেদ, জেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র সহ-সভাপতি মালেক খান, সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট মুফতি আব্দু রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সভাপতি আবুুল কালাম তাপাদার, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সহ-সভাপতি ছালিক আহমদ, আজিজুর রহমান সবুজ, কাজল পাল, সিরাজ উদ্দিন তাপাদার, মাহমুদুল আম্বিয়া, সাধারণ সম্পাদক জুবের আহমদ, সহ-সাধারণ সম্পাদক সুমন আহমদ, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুবেদ খান, যুগ্ম আইন বিষয়ক সম্পাদক মিটন কুমার দাস।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী, মানিক মিয়া, ফজির আহমদ, সুহেল আহমদ, রবিন আহমদ, সিয়াম খান তায়েফ, রাজা আহমদ, শিহাব উদ্দিন, পাবেল আহমদ, আব্দুল আহাদ, ফারুক আহমদ, জুবেদ আহমদ, সাগর আহমদ, লোকমান মিয়া, সুমন আহমদ, শামীম আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed