সিলেটে মডার্ণার টিকাদান শুরু মঙ্গলবার থেকে
বৈশাখী নিউজ ডেস্ক: আগামিকাল মঙ্গলবার (১৩ জুলাই) থেকে সিলেটে শুরু হচ্ছে মর্ডানার কোভিড টিকাদান কর্মসূচী। সিলেট সিটি কর্পোরেশনের পরিচালনায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল দু’টি কেন্দ্রে মডার্নার টিকাদান কার্যক্রম চলবে।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রথম দফায় সিলেট মহানগর এলাকার জন্য যুক্তরাস্ট্রের কোভ্যাক্সের মডার্নার ১৯ হাজার ২০০ ডোজ টিকা এসেছে।
তিনি জানান, প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সার্বিক কার্যাবলী/চলাচলে বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে টিকা কেন্দ্রে আসতে পারবেন নাগরিকরা। তবে কেন্দ্র পরিবর্তন করে কেউ টিকা গ্রহণ করতে পারবেন না। এবং টিকাগ্রহণকারীর রেজিস্ট্রেশনকৃত মোবাইলে বার্তা না আসলে টিকা নিতে পারবেন না বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
প্রসঙ্গত, যারা সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল কেন্দ্র থেকে সিনোফার্ম এর ১ম ডোজ টিকা গ্রহণ করেছিলেন তারা ১৭ জুলাই ২০২১ খ্রি. থেকে আলাদা বুথে ২য় ডোজ টিকা নিতে পারবেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed