সিলেটে ফিজা মধুবন ফুলকলিতে অভিযান, জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মিষ্টিজাত খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রির প্রতিষ্ঠান ফিজা এন্ড কোং, মধুবন এবং ফুলকলিতে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে।
রোববার (১১ জুলাই) এই তিন প্রতিষ্ঠানে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের যৌথ টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করেছে।
রোববার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বেলা ২টার দিকে র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের যৌথ টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দক্ষিণ সুরমায় ফিজা এন্ড কোং-কে ১ হাজার টাকা, মধুবনকে ৩ হাজার ও ফুলকলিকে ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রতিষ্ঠানগুলোতে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাদ্যদ্রব্য রাখা এবং বিক্রি করা হচ্ছিলো বলে র্যাব জানায়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর সিনিয়র এএসপি ওবাইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম।
জরিমানার টাকা পরে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
Related News
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজারRead More
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্তRead More



Comments are Closed