Main Menu

নগরীর শাহী ঈদগাহ থেকে শিশু উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের নগরীর শাহী ঈদগাহ এলাকা থেকে এক ছেলে শিশু উদ্ধার করা হয়েছে। রোববার (১১ জুলাই) বিকালে এয়ারপোর্ট থানা পুলিশ তাকে উদ্ধার করে।

পুলিশ জানায়, সুনামগঞ্জ জেলার মৃত আতাউর মিয়ার ছেলে শাহীন (৭), তার সৎ বাবার নাম খরগোশ মিয়া। তবে সে থানা ও গ্রামের নাম বলতে পারছে না। রোববার সকালে স্থানীয় কয়েক ব্যক্তি শাহীনকে নগরীর শাহী ঈদগাহ এলাকায় কান্নারত অবস্থায় দেখতে পেয়ে তারা পূর্নাঙ্গ নাম ঠিকানা না পেয়ে রোববার বিকালে এয়ারপোর্ট থানায় নিয়ে আসে। এসময় শিশু শাহীনকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, গত শনিবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তার পিতা মাতার সহিত রাগ করে সিএনজি যোগে তার বাড়ী হতে সিলেট শহরে চলে আসে। তবে সে তার গ্রামের বাড়ির ঠিকানা বলতে পারছে না। শুধু সুনামগঞ্জ এলাকায় তার বাড়ি এটা বলছে।

এয়ারপোর্ট থানার ডিউটি অফিসার জানান, ‘শিশু শাহীনকে তার পরিবারের নিকট বুঝিয়ে দেওয়ার জন্য নাম ঠিকানা সংগ্রহ করার চেষ্টা অব্যাহত আছে। বর্তমানে শাহীনকে সিলেট খাদিমনগরস্থ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র রাখা হয়েছে।’

Share





Related News

Comments are Closed