দেশ থিয়েটার সিলেটের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: নাট্য ও সমাজ কল্যাণ সংগঠন দেশ থিয়েটার সিলেট এর উদ্যোগে এক সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় ফলদ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।
রোববার (১১ জুলাই) নগরের এই কর্মসূচির উদ্বোধন করেন স্পৃহা থিয়েটার এর সহ-সাধারণ সম্পাদক ও নাট্যকর্মী তাহের খাঁন। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দেশ থিয়েটারের সভাপতি ও একজন দক্ষ সংগঠক কামাল আহমেদ দূর্জয়।
এতে প্রধান অতিথি ছিলেন মো. কবির খাঁন, বিশেষ অতিথি ছিলেন তরুণ উদ্যোক্তা ও নাট্যকার ইমতিয়াজ কামরান তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নাট্যকর্মী, মো. নয়ন, সুমাইয়া আক্তার, নজরুল ইসলাম, রাজন, বীতি বেগম, কামাল প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed