সিলেট জেলা প্রেসক্লাবকে ১ হাজার মাস্ক উপহার
বৈশাখী নিউজ ডেস্ক: সম্মুখ সারির করোনাযোদ্ধা সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যদের ব্যবহারের জন্য এক হাজার মাস্ক উপহার দিয়েছে সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা (ইন্ক)।
শনিবার (১০ জুলাই) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক ছামির মাহমুদের কাছে এসব মাস্ক হস্তান্তর করেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ইউসুফ আলী ও সাংস্কৃতিক কর্মী আশরাফুল ইসলাম অনি।
সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ এক হাজার পিস মাস্ক উপহার দেওয়ায় সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি-সাধারণ সম্পাদকসহ সবাইকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, করোনা প্রতিরোধ যোদ্ধাদের কাছে সুরক্ষা সামগ্রী পৌঁছে দেওয়ায় প্রশংসার দাবি রাখে। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা বন্ধুরা করোনাকালে দেশের মাটি ও মানুষের জন্য কল্যাণমূলক কাজ করে দেশপ্রেমের নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। ভবিষ্যতেও এ ধরনের মহৎ কার্যক্রম অব্যাহত রাখতে তিনি সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকার নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed