কুলাউড়ায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহির মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় মোসাইম আহমদ ফাহিম (১৮) নামে এক মোটরাসাইকেল আরোহির মৃত্যু হয়েছে।
ফাহিম উপজেলার ভাটেরা ইউনিয়নের মাইজগাঁও গ্রামের সেলিম উদ্দিনের ছেলে। সে ফেঞ্চুগঞ্জ বিজনেস ম্যানেজম্যান্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
শনিবার (১০ জুলাই) বিকেল তিনটার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার টু ভাটেরা আঞ্চলিক সড়কের কোনাগাঁও এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, মোটরাসাইকেলযোগে ভাটেরা থেকে কুলাউড়ায় যাওয়ার সময় ফাহিম ব্রাহ্মণবাজার ইউনিয়নের কোনাগাঁও পৌঁছালে সে দুর্ঘটনার শিকার হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখেছেন একটি বিপরীতগামী সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়।
তবে প্রত্যক্ষদর্শী অনেকে জানিয়েছেন, কুলাউড়াগামী মোটরাসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। ঘটনাস্থলে গুরুতর আহতবস্থায় স্থানীয়রা ফাহিমকে উদ্ধার করে স্থানীয় মুসলিম এইড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া এসআই মাসুদ বলেন, কেউ বলছেন সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়েছে আবার কেউ বলছেন গাছের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। যেহেতু পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দিচ্ছেন না তাই কিছু বলা যাচ্ছে না। তবে তদন্ত করে বলা যাবে সে কিভাবে মারা গেলো।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় বলেন, কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্তসাপেক্ষে বলা যাবে দুর্ঘটনার কারণ। তিনি জানান ফাহিমের পরিবারের দাবির প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তার লাশ ময়নাতদন্ত ছাড়া অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed