কোম্পানীগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৬ নং দক্ষিণ রণিখাই ইউনিয়নের একটি হাওরে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন, দক্ষিণ রণিখাই ইউনিয়নের পূর্ণাছগাম গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে প্রাণেশ বিশ্বাস (২৬) ও সতি বিশ্বাসের ছেলে দিগেস বিশ্বাস (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে প্রাণেশ ও দিগেস দক্ষিণ রণিখাই ইউনিয়নের ফুতাধরি হাওরে মাছ শিকারে যান। সকাল সাড়ে ৯টার দিকে আকস্মিক ঝড় ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মজিবর রহমান চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুটি মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পরে তাদের সৎকার করা হবে।
Related News
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More



Comments are Closed