৪৮ ঘণ্টা বন্ধ থাকবে কোম্পানীগঞ্জের তিন সেতু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু মহাসড়কের তিনটি সেতু মেরামত কাজের জন্য ৯ জুলাই সকাল ছয়টা থেকে ১১ জুলাই সকাল ছয়টা পর্যন্ত বন্ধ থাকবে।
মঙ্গলবার (৬ জুলাই) সিলেট সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- মেরামত কাজের জন্য টানা ৪৮ ঘন্টা সেতু তিনটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ওই সময়ে সিলেট-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের ১২তম কিলোমিটারে স্বাগতম সেতু, ২০তম কিলোমিটারে তেলিখাল সেতু এবং ২৭তম কিলোমিটারে পাড়ুয়া সেতুর ডেক স্লাব মেরামত করা হবে। সাময়িক অসুবিধার জন্য সর্বসাধারণের কাছে সওজ-্এর পক্ষ থেকে দু:খ প্রকাশ করা হয়েছে।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed