এ মাসেই আসছে রাশিয়ার টিকা স্পুৎনিক-ভি
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি মাসেই রাশিয়ার টিকা স্পুৎনিক-ভি হাতে পাওয়ার আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে রাশিয়ার টিকার সার্বিক বিষয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, আমরা টিকা পেতে পুরোপুরি প্রস্তুত। রাশিয়ার সঙ্গে সবরকম প্রস্তুতি আমাদের শেষ হয়েছে। খুঁটিনাটি কিছু বিষয় ছিল, সেগুলো আমাদের ভ্যাকসিন কমিটি আলোচনা করে শেষ করেছে। আমরা তাদেরকে বলে দিয়েছি যত দ্রুত সম্ভব আমাদেরকে টিকা দেওয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য।
উল্লেখ্য, গেল ২৭ এপ্রিল রাশিয়ার টিকা স্পুটনিক-ভি এর বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed