জৈন্তাপুরে ৪২০ পিস ইয়াবাসহ আলীম গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী আলীম উদ্দিনকে (২৭) গ্রেফতার করেছে র্যাব।
এসময় র্যাব তার কাছ থেকে ৪২০ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত আলীম জৈন্তাপুর থানাধীন নয়াগাত্তি গ্রামের পাখি মিয়ার ছেলে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে জৈন্তাপুর থানায় মামলা দায়ের করেছে।
সোমবার (৪ জুলাই) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ৪২০ পিস ইয়াবাসহ আলীম উদ্দিনকে গ্রেফতার করেছে।
« করোনায় বিপর্যস্ত পর্তুগালে কারফিউ জারি (Previous News)
(Next News) ২৮ আরোহী নিয়ে রাশিয়ায় বিমান নিখোঁজ »
Related News
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More



Comments are Closed