লকডাউনে সিলেটে ১২০ মামলা, ১৬৩ যানবাহন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধকল্পে সিলেটে পঞ্চম দিনের লকডাউনে সোমবার আইন অমান্য করায় সিলেট মেট্রোপলিটন এলাকায় পুলিশের অভিযানে ১২০টি মামলা ও ১৬৩টি যানবাহন আটক করা হয়।
পুলিশ জানায়, আজ লকডাউন বাস্তবায়নে এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার এবং ফোর্স যৌথভাবে এসএমপির বিভিন্ন স্থানে ৩২টি চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।
বিধি নিষেধ অমান্য করায় পুলিশের অভিযানে সিএনজি অটোরিকশা ৫৫টি, মোটরসাইকেল ৪৮টি, প্রাইভেট কার ১১টি ও অন্যান্য ৬টি সহ সর্বমোট ১২০টি মামলা দায়ের করা হয়। এছাড়া সিএনজি অটোরিকশা ৫৯টি, মোটরসাইকেল ৬৯টি, প্রাইভেট কার ৪টি, অন্যান্য ৩১টি সহ মোট ১৬৩ টি যানবাহন আটক করে পুলিশ।
পাশাপাশি পুলিশি ডিউটিতে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরীর বিভিন্ন স্থান থেকে ৬২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed