ব্যাটারি রিকশা আটক ও চালকদের হয়রানি বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান লকডাউনে সিলেট নগরীতে ব্যাটারি রিকশা চলাচলে বাধা, আটক ও চালকদের হয়রানি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখা।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখা আহ্বায়ক আবু জাফর ও যুগ্ম আহবায়ক প্রণব জ্যোতি পাল রোববার (৪ জুলাই) এক বিবৃতিতে এই আহবান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, করোনায় বিপর্যস্থ শ্রমজীবী মানুষ। বিভিন্ন পেশা থেকে ছাঁটাইকৃত শ্রমজীবী মানুষ স্বকর্মসংস্থানে ব্যাটারি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছে। তাছাড়া লকডাউন সফল করতে হলে প্রয়োজন শ্রমজীবী মানুষের ঘরে ঘরে খাবার ও নগদ অর্থ সহযোগিতা প্রদান করা কিন্তু এবারের লকডাউনের পূর্বে শ্রমজীবী মানুষের সেই সহযোগীতাও করা হয়নি।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ট্রাফিক কর্তৃক আটক ব্যাটারি রিকশার বিপরীতে রেকার বিল নামক একটি স্লিপ ধরিয়ে দেয়া হয়। পরবর্তীতে চালক ৫০০ টাকা ফি দিয়ে আটক রিকশা নিয়ে আসে। তাছাড়া সিটি কর্পোরেশন কর্তৃক আটক অটোরিকশার কোন স্লিপ দেয়া হচ্ছে না।
নেতৃবৃন্দ বলেন, করোনাকালীন সময়ে নগরীতে ব্যাটারি রিকশা চলাচলে বাধা, আটক ও চালকদের হয়রানি বন্ধের আহবান জানান এবং অবিলম্বে আটক ব্যাটারি রিকশা ছেড়ে দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed