লকডাউনে বিয়ের আয়োজন, অর্ধলক্ষ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: ছাতকে করোনা ভাইরাস সংক্রমণের উর্ধগতির মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন করায় উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারের জহুরা কমিউনিটি সেন্টারের মালিক আব্দুস সালামকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২ জুলাই) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।
ছাতকের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম তাপশ শীল এ জরিমানা করেন। এছাড়া বর ও কনে পক্ষ মুচলেকা দিয়ে ছাড়া পায়। আদালত পরিচালনায় সেনাবাহিনীর লোকজন সহায়তা করেন।
তাপশ শীল জানান, কঠোর বিধিনিষেধের মধ্যে কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করায় সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ আইনে জরিমানা আদায় করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধ পালনে সবাইকে সহযোগিতা করতে হবে।
Related News
ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেক কারাগারে
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালেক আহমদ (৪৮)Read More
তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলাRead More



Comments are Closed