জাপা নেতা জহির উদ্দিন পল্টু আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সহ সভাপতি, ওসমানীনগরের কৃতি সন্তান, অবিভক্ত বালাগঞ্জ উপজেলা (বালাগঞ্জ ও ওসমানীনগর) জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি পশ্চিম পৈলনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন পল্টু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার দুপুর সাড়ে ১২টায় শাহজালাল উপশহরস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
মৃত্যুকাল তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি অসুস্থ স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন জহির উদ্দিন প্লটু। আজ শুক্রবার বাদ এশা মরহুমের গ্রামের বাড়ী পশ্চিম পৈলনপুরে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে মরহুম জহির উদ্দিন পল্টুর মৃত্যুকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা, সিলেটের সাবেক পিপি এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, অন্যতম উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য তানজিনা মোমিন আহমদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুল, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সহ সভাপতি আব্দুল মালিক খান, সহ সভাপতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আব্দুশ শহীদ লস্কর বশির, সাবেক জেলা শাখার সাধারণ সম্পাদক ইশরাকুল হোসেন শামীম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান হাবিব মঈন, সিলেট মহানগর জাতীয় পার্টির সাবেক সভাপতি এডভোকেট কাজী আশরাফ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ নজরুল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সিলেট জেলা শাখার সভাপতি আবুল কালাম তাপাদার, জাতীয় ছাত্রসমাজ সিলেট জেলা শাখার সভাপতি মো. আল আমিন, সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুম জহির উদ্দিন পল্টুর মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি পরিবারের সদস্যগণকে শোক সইবার শক্তিদানে মহান রাব্বুল আল আমিনের কাছে দোয়া করেন। বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed