সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে রিফাত হোসেন (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার জগতবেড় সীমান্তের বিপরীত দিকে অবস্থিত ভবরামগুড়ি (ইচ্ছাগঞ্জ) এলাকায় ভারতের ২৫০ গজ অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
রিফাত হোসেন পাটগ্রাম উপজেলার মুন্সীরহাট এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
বিজিবি ও পাটগ্রাম থানা সূত্রে জানা গেছে, রিফাত হোসেন চোরাচালানের উদ্দেশে সোমবার গভীর রাতে আন্তর্জাতিক সীমান্ত মেইন পিলার ৮৬২সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা থানার ভবরামগুড়ি (ইচ্ছাগঞ্জ) এলাকায় ঢোকেন। এ সময় ভারতীয় চোঙ্গারখাতা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি চালালে গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রিফাত।
এ ঘটনায় রংপুর ৬১বিজিবি ব্যাটালিয়নের শমশেরনগর বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে ভারতীয় চোঙ্গার খাতা বিএসএফের কাছে পতাকা বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে। পতাকা বৈঠকের পর মরদেহের ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে বলে সূত্রটি জানিয়েছে।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed