বিএনপি থেকে কেন্দ্রীয় দুই নেতার পদত্যাগ
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হানিফ এবং কর্নেল অবসরপ্রাপ্ত শাহজাহান।
মঙ্গলবার (২৯ জুন) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে হানিফ বলেন, কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আমাদের পদত্যাগপত্র জমা দিয়েছি।
পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। বয়স হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছি। গতকাল (সোমবার) আমি এবং কর্নেল (অব.) শাহজাহান সাহেব একই সঙ্গে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে গিয়ে আমাদের পদত্যাগপত্র জমা দিয়ে রিসিভ করিয়ে এনেছি।’
দলের ঊর্ধ্বতন নেতারা ডাকলে ফিরবেন কি না এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘আমি অতি ক্ষুদ্র মানুষ। আমাকে ডাকবে না। গতকাল সকালে পদত্যাগপত্র জমা দিয়েছি, ডাকলে এতক্ষণে ডাকত।’
অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিবেন না বলেও জানান বিএনপির এই নেতা। তবে এ বিষয়ে কর্নেল শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহকে প্রশ্ন করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, আমি এ বিষয়ে কোনো কিছু জানিনা।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed