সিলেটে একদিনে সর্বোচ্চ ২৩৪ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় এ যাবতকালের সর্বোচ্চ ২৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন ও করোনামুক্ত হয়েছেন ১০৯ জন। তবে, গত ২৪ ঘন্টায় এ বিভাগে কারো মৃত্যু হয়নি।
সোমবার সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা: নুরে আলম শামীম এ তথ্য জানিয়ে বলেন, গত ২৪ ঘন্টায় এ বিভাগে মোট ৭৬১টি স্যাম্পল পরীক্ষা করে ২৩৪ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০.৭৪ ভাগ।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী করোনা শনাক্ত ২৩৪ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৪২ জনের পজিটিভ ধরা পড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৌলভীবাজার ৪৭ জন। এছাড়া, সুনামগঞ্জে ৯ জন, হবিগঞ্জে ২৫ জন এবং ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ১১ জনেরও পজিটিভ ধরা পড়েছে।
গত ২৪ ঘন্টায় এ বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৮ জন, মৌলভীবাজারে ৬ জন ও সুনামগঞ্জে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৪৭ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩২৫ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ১৩ জন ভর্তি রয়েছেন।
এ বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৬২ জন। এরমধ্যে জেলাওয়ারী সিলেটে ১৬ হাজার ৭১৯ জন, সুনামগঞ্জে ২৯৫২ জন, হবিগঞ্জে ২৬৬৬ জন ও মৌলভীবাজারে ২৯২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় করোনামুক্ত হয়েছেন ১০৯ জন। তারমধ্যে সিলেট জেলার ৭২, সুনামগঞ্জের ৮, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজারের ২৮ জন। আর এ পর্যন্ত সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৩ হাজার ৩৮২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫ হাজার ৮৪৮ জন, সুনামগঞ্জ জেলার ২ হাজার ৮১৭ জন, হবিগঞ্জ জেলার ২ হাজার ১১০ জন ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৬০৭ জন।
সিলেট বিভাগে সবমিলিয়ে করোনায় ৪৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৮১ জন, সুনামগঞ্জে ৩২ জন, হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারে ৩৫ জনের মৃত্যু হলো। একই সময়ে সুস্থ ৮২ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছে ২৩ হাজার ২৭৩ জন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed