সরকারি কর্মচারীর সন্তানদের জন্য ৫০% কোটা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি শ্রমিক-কর্মচারীর সন্তানদের জন্য সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে ৫০% পোষ্য কোটার দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সন্তান কল্যাণ সমিতি।
সোমবার (২৮ জুন) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানান বাংলাদেশ সরকারি কর্মচারী সন্তান কল্যাণ সমিতির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মনির।
মনিরুজ্জামান মনির বলেন, “আমাদের দেশের সরকারি চাকুরীরত ৩য়-৪র্থ শ্রেণীর কর্মচারীরা সবচেয়ে অবহেলিত। সারাজীবন চাকুরী করেও তারা পরিবারের জন্য তেমন কোন সঞ্চয় রাখতে পারেন না। চাকুরীর বেতন দিয়ে পরিবারের ভরণপোষণ, ছেলেমেয়েদের পড়ালেখা, চিকিৎসা খরচ মেটানো কষ্টসাধ্য। স্বল্পবেতনে চাকুরী করার কারণে পুঁজির অভাবে তাদের সন্তানরা কোন ধরণের ব্যবসা বাণিজ্য করার সুযোগ পান না। অনেক কষ্ট করে ছেলেমেয়েদের লেখাপড়া করানোর পরও তাদের কপালে জোটে বেকারত্বে অভিশাপ।”
তিনি আরো বলেন, “শ্রমিক-কর্মচারীদের মেধাবী সন্তানরা আজ নিয়োগ দুর্নীতির কাছে অসহায়। দুর্নীতির কারণে তারা তাদের কাক্সিক্ষত চাকুরি পেতে পারছে না। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে দুর্নীতিবাজ চক্রগুলো সক্রিয় হয়ে উঠে। বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের সুপারিশের পাহাড়ে চাপা পড়ে যায় মেধাবীদের স্বপ্ন। এ অবস্থায় অসহায় সরকারি কর্মচারীদের সন্তাদের জন্য সরকারি সকল নিয়োগে ৫০% পোষ্য কোটা রাখা এখন সময়ের দাবি।”
বাংলাদেশ সরকারি কর্মচারী সন্তান কল্যাণ সমিতির আহ্বায়ক আরও বলেন, “সরকারি চাকুরিতে ৫০% কোটা সরকারি কর্মচারীর সন্তানদের জন্য সংরক্ষিত রাখা হলে মেধাবী ছেলেমেয়েরা কিছুটা হলেও বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি লাভ করবে। সন্তানদের ভবিষ্যত নিয়ে চিন্তিত বাবা-মা দুঃশ্চিন্তা মুক্ত হবেন। আমরা আমাদের এ দাবি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি।”
Related News
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More



Comments are Closed