কমলগঞ্জে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের সুনছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের সময় মো. সোহেল মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে এ অর্থদন্ড প্রদান করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট আশেকুল হক।
অভিযুক্ত মো. সোহেল মিয়া শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের সুনগড় গ্রামের আমির মিয়ার ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট আশেকুল হক জানান, সুনছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাকযোগে পাচারের সময় সোহেল মিয়াকে আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ও ট্রাক (নং ঢাকা মেট্রো-ড ১৪-৮০৮২) জব্দ করা হয়।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed