Main Menu

তেঁতুলিয়ায় ইজিবাইকের ধাক্কায় পথচারী বৃদ্ধার মৃত্যু

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের মুনিগছ গ্রামের শালবাহান-খয়খাট পাড়া জিসি সড়কে ইজিবাইকের ধাক্কায় এক পথচারী বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় (২৭ জুন) এ ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত হাচিনা (৭০) মৃত বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের প্রথম স্ত্রী। তিনি বাড়ির পার্শে রাস্তায় বের হয়ে আরেকটি বাড়িতে যাচ্ছিলেন। এ সময় শালবাহান থেকে খয়খাট পাড়া মুখি দ্রুতগামী একটি ইজিবাইকের ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান। কিছুক্ষণ পর পথচারীরা দেখে তৎক্ষণাৎ তেঁতুলিয়া সদর হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া হাসপাতালের চিকিৎসক ডাঃ মোঃ মুশফিকুর রহমান জানান মাথায় আঘাত প্রাপ্ত হয়ে হাসপাতালে পৌঁছানোর সাথে সাথেই মারা যান তিনি।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইন্চার্জ সড়ক দূর্ঘটনায় একজন বৃদ্ধার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Share





Related News

Comments are Closed