সব জামিনের মেয়াদ বাড়ল এক মাস
বৈশাখী নিউজ ডেস্ক: বিভিন্ন মামলায় সারাদেশের আদালত থেকে যেসব আসামি জামিন পেয়েছেন করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে তাদের জামিনের মেয়াদ আগামী এক মাসের জন্য বাড়ানো হয়েছে।
করোনা পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
রবিবার (২৭ জুন) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন দেয়া হয়েছে বা যেসব মামলায় উচ্চ আদালত হতে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার শর্তে জামিন নিয়েছেন, সেই আসামিদের জামিনের মেয়াদ আগামী এক মাসের জন্য বাড়ানো হলো। যেসব আসামি বিভিন্ন মামলায় অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছেন তাদেরও জামিনের মেয়াদও বাড়ানো হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
প্রজ্ঞাপনের কপি আইন মন্ত্রণালয়ের সচিব, সুপ্রিম কোর্টের জেনারেল অফিস, সারাদেশের বিভিন্ন আদালতসহ সংশ্লিষ্ট ২০ জায়গায় পাঠানো হয়েছে।
Related News
সিলেটে কিশোরীকে ধর্ষণের দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে দুইRead More
সিলেট কোতোয়ালী থানার এসি সোহেল কারাগারে
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী থানার সহকারী কমিশনার (এসি)Read More



Comments are Closed