কমলগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পানিতে পড়ে মামা শুভ আহমেদ (৮) ও ভাগনী মীম আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৭ জুন) দুপুর ১টায় কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুরা ভানুবিল গ্রামের দিন মজুর জব্বার মিয়ার মেয়ে এবং শ্যালক।
স্থানীয় বাসিন্দা মামুন আহমেদ জানান, কান্দিগাঁও জিকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুকুরের মাছ ধরতে সেচ পাম্প লাগিয়ে পানি নিষ্কাশন করছিলেন জব্বার মিয়া এ সময় সেচের পানি একটি ডুবায় জমা হতে থাকে। পরিবারের সবার অগোচরে মামা ভাগনী মাছ ধরা দেখতে গিয়ে ডুবার পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা দেখে প্রথমে শিশু মীমকে উদ্ধার করে আদমপুরস্থ স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে মীমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে মামা শিশু শুভকে খোঁজাখুঁজি করে না পাওয়ায় পরে ডুবার পানিতে ভেসে থাকতে দেখেন তার আত্মীয়রা। তাৎক্ষনিক আত্মীয় স্বজনরা দ্রæত উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভকেও মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর শুনে শিশুটির পিতা জব্বার মিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান ও আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed