বিশ্বনাথে জাবেদ নামে এক যুবক নিখোঁজ
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার জানাইয়া গ্রামের আব্দুল খালিক এর ভাগ্না ও জয়নাল আহমেদর পুত্র জাবেদ আহমদ (১৮) বিশ্বনাথ নতুন বাজার থেকে নিখোঁজ হয়েছে। সম্ভাব্য সব আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি।
জাবেদ আহমদ মাদানিয়া এন্টারপ্রাইজ নতুন বাজার ব্যবসা প্রতিষ্ঠানে এসআর হিসাবে কর্মরত ছিলো। প্রতিদিনের ন্যায় ২৬ জুন সকাল থেকে রাত ৯টা পর্যন্ত বিশ্বনাথ নতুন বাজারে কোম্পানির টাকা উত্তোলন করেছে বরৈ জানা যায়। পরবর্তীতে রাত ১০টা হতে তার ব্যবহৃত মোবাইল (০১৭৩৮৯১৭৩৭৮) বন্ধ পাওয়া গেলে সম্ভাব্য সব আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের বাড়িতে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।
এঘটনায় ২৭ জুন বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী করেন তার মামা আব্দুল খালিক। ডায়রী নং ১২৩৯।
কেউ তার সন্ধান পেলে মামা আব্দুল খালিক এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। তার মোবাইল নম্বর ০১৭১৭২৬৭১৫৯।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed