হোটেল স্টার প্যাসিফিককে অর্ধ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাকালীন বিধি-নিষেধ ভঙ্গ করে রাতের বেলা বিয়ের আয়োজন করায় সিলেট নগরীর দরগাহ গেটস্থ হোটেল স্টার প্যাসিফিক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সেখানে আভিযান চালায় জেলা প্রশাসন।
জানা গেছে, প্রশাসনের ভয়ে দিনের বেলায় না করে রাতে বিয়ের আয়োজন করেন নগরীর দরগাহ গেট এলাকার হোটেল স্টার প্যাসিফিক কর্তৃপক্ষ। সিলেটের করোনার উচ্চ ঝুঁকির এই সময়ে আইন লঙ্ঘন করে এভাবে বিয়ের আয়োজন করার খবর পেয়ে শুক্রবার (২৫ জুন) রাত ৮টার দিকে সেখানে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হোটেল স্টার প্যাসিফিক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেন ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন। তিনি বলেন, সিলেটে দিন দিন করোনার সংক্রমণ ভয়াবহ আকারে বাড়ছে। এরই মাঝে করোনাকালীন বিধি-নিষেধ অমান্য করে বিয়ে পার্টির আয়োজন করায় নগরীর দরগাহ গেইটস্থ হোটেল স্টার প্যাসিফিক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও এমন কর্মকাণ্ড আর না করার জন্য তাদেরকে কঠোরভাবে সতর্ক করে দেয়া হয়েছে। করলে কর্তৃপক্ষকে বড় ধরনের শাস্তির আওতায় নিয়ে আসা হবে।
গোয়েন্দা খবরের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এরআগে একই অপরাধে শুক্রবার দিনে সিলেট নগরীর রেইনবো চাইনিজ রেস্টুরেন্ট ও হোটেল হিলটাউন কর্তৃপক্ষকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
শুক্রবার (২৫ জুন) বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে পরিচালিতে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
জানা যায়, করোনাকালীন বিধি-নিষেধ অমান্য করে বিয়ে পার্টির আয়োজন করায় নগরীর মিরবক্সটুলার রেইনবো চাইনিজ রেস্টুরেন্টে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ৫০ হাজার টাকা রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে এবং ১০ হাজার টাকা কনে ও বরপক্ষকে জরিমানা করা হয়েছে।
অপরদিকে, নগরীর তালতালার হিলটাউন হোটেল কর্তৃপক্ষকে একই অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed