Main Menu

ভাইয়ের উপর অভিমান করে বোনের আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ছোট ভাইয়ের উপর অভিমান করে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া বোন গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (২৫ জুন) বিকাল ৪টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলাধীন বাউসা ইউনিয়নের চৌধুরী বাজার দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ইয়াসমিন (১২) তার ছোট ভাইয়ের সাথে রাগারাগি করে বাড়ির পাশের জাম গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ইয়াসমিন বাউসা ইউনিয়নের চাঁনপুর গ্রামের আফজল মিয়ার মেয়ে।

ইয়াসমিনকে সাথে সাথে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য নবীগঞ্জ থানা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।

Share





Related News

Comments are Closed