Main Menu

সিলেট-৩ আসনের উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-৩ আসনের উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

শুক্রবার (২৫ জুন) সকালে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিলেট-৩ আসনে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহা. ইসরাইল হোসেন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।

আওয়ামীলীগের প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন দলীয় প্রতীক নৌকা, জাপা প্রার্থী আতিকুর রহমান আতিক পেয়েছেন দলীয় প্রতীক লাঙ্গল, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী পেয়েছেন মোটরগাড়ি (কার) ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া পেয়েছেন দলীয় প্রতীক ডাব।

গত ১১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যু হয়। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা হয় ২ জুন। আগামী ২৮ জুলাই এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

 

Share





Related News

Comments are Closed