সিলেট-৩ আসনে লড়বেন ৪ প্রার্থী, শুক্রবার প্রতীক বরাদ্দ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-৩ আসনের উপনির্বাচনে চারজন প্রার্থী চূড়ান্ত হয়েছেন। শেষদিন পর্যন্ত কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। আজ শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিলেট-৩ আসনে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহা. ইসরাইল হোসেন।
গত ১১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যু হয়। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা হয় গত ২ জুন। আগামী ২৮ জুলাই এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
সিলেট-৩ আসনে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন, আওয়ামী লীগ মনোনীত হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মুহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী।
এছাড়া আরও দুই স্বতন্ত্র প্রার্থী ফাহমিদা রহমান লুমা ও শেখ জাহেদুর রহমান মাসুমের মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারা নির্বাচন কমিশনে আপীল করলেও শেষ পর্যন্ত তা টিকেনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed