Main Menu

জল্লারপারের ‘জল্লা’ পরির্দশনে মেয়র ও জেলা প্রশাসক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরের জল্লারপারের ‘জল্লা’ পরিচ্ছন্নতা ও খনন কাজ চলছে। জলাশয় সংরক্ষনের উদ্যোগ হিসেবে প্রায় ৫ একর ভূমির জল্লায় গত মঙ্গলবার (২২ জুন) থেকে এই কর্মসূচি শুরু হয়।

বৃহস্পতিবার (২৪ জুন) সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামকে সাথে নিয়ে জল্লা’র পরিচ্ছন্নতা কর্মসূচি পরিদর্শনে যান।

এসময় জল্লার সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন সিসিক মেয়র ও সিলেটের জেলা প্রশাসক।

প্রাকৃতিক এ জলাশয় সংরক্ষণে পরচ্ছিন্নতা ও খনন কাজ শেষে জল্লার চারদিকে ওয়াকওয়ে ও বসার স্থান নির্মাণ করা হবে বলে জানান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, জল্লা’র বেশ কিছু ভূমি বেদখল রয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় শিগগিরই জলাশয় সংরক্ষণের লক্ষ্যে জল্লাকে পুরোপুরি দখল মুক্ত করা হবে।

এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স-এর সভাপতি এটিএম শোযেব, সিলেট মহানগর পুলিশের উপ পলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ এবং সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

Share





Related News

Comments are Closed