জুমার বয়ানে করোনার ভয়াবহতা নিয়ে বক্তব্য রাখার আহবান
বৈশাখী নিউজ ডেস্ক: আজ শুক্রবার পবিত্র জুমার বয়ানে মহামারী করোনা ভাইরাসের ভয়াবহতা, সতর্কতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে বক্তব্য রাখার আহবান জানানো হয়েছে।
ইসলামী ফাউন্ডেশনের হবিগঞ্জের উপ পরিচালক মাওলানা নজরুল ইসলাম হবিগঞ্জ জেলার ইমাম ও খতিবদের প্রতি এ আহবান জানান।
একই সাথে ইমাম সমিতির নেতৃবৃন্দ ও সদস্য, শিক্ষক সমিতি, ফিল্ড অফিসার, ফিল্ড সুপারভাইজার, মডেল কেয়ারটেকার, সাধারণ কেয়ারটেকার, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের নিজনিজ অবস্থান থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে ভূমিকা রাখার আহবান জানান তিনি।
তিনি জুমার বয়ানে দেশে করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে সতর্কতা, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতনতা সৃষ্টির পাশাপাশি দেশ, জাতি ও মানবজাতির মুক্তির জন্য বিশেষভাবে দোয়া করার অনুরোধ জানান।-বিজ্ঞপ্তি।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed