মৌলভীবাজারের শ্রেষ্ঠ ইউএনও নজরুল ইসলাম
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মো.নজরুল ইসলামকে ২০২০-২১ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার তুলে দিয়েছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
শুদ্ধাচার চর্চার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অসামান্য অবদান রাখায় ০৪-১০ গ্রেডের সরকারি কর্মকর্তাদের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী ইউএনও নির্বাচিত মো.নজরুল ইসলাম।
ইউএনও মো.নজরুল ইসলাম শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এবং জেলার সব অতিরিক্ত জেলা প্রশাসকসহ অন্যান্য সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
বুধবার (২৩ জুন) মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানার সভাপতিত্বে একটি অনুষ্ঠানে শ্রীমঙ্গলের ইউএনও মো. নজরুল ইসলামের হাতে শুদ্ধাচার পুরস্কার সনদ ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
শ্রীমঙ্গল ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, এ পুরস্কার আগামীতে আরও ভালো কাজ করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed