যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মহিলা কাউন্সিলর মুনমুন
প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ডিসট্রিক্ট-৩৯ এ প্রথম বাংলাদেশি মহিলা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি-আমেরিকান শাহানা হানিফ (মুনমুন)।
গত মঙ্গলবার (২২ জুন) অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১০ হাজার ৪৪৯ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। অন্য দিকে তর নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্রান্ডন ওয়েস্ট পেয়েছেন সাত হাজার ২৩৫ ভোট।
শাহানা চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার মনসুর গোমস্তার বাড়ির প্রবাসী ও চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের মেয়ে।
শাহানার বাবা মোহাম্মদ হানিফ বলেন, এ বিজয়ে আরেকবার প্রমাণ হলো বাংলাদেশের মেয়েদের দমিয়ে রাখা যায় না। তারা সুযোগ পেলে দেশের জন্য বীরত্ব গাঁথা অর্জন করতে পারে।
উল্লেখ্য, প্রবাসী মোহাম্মদ হানিফ দীর্ঘদিন পরিবার নিয়ে আমেরিকার নিউইয়র্ক সিটিতে বসবাস করছেন। তার দুই মেয়ে এক ছেলের মধ্যে শাহানা বড়।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed