Main Menu

সিলেট নগরীতে বাসের সিটে পরিচয়হীন শিশু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে আনুমানিক ৮ বছর বয়সের একটি শিশু পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নগরীর আম্বরখানাস্থ সাদা পাথর পরিবহনের পিছনের সিটে বসা ওই শিশুটিকে পাওয়া যায়। বর্তমানে শিশুটি আম্বরখানা পুলিশ ফাঁড়িতে রয়েছে।

নগরীর আম্বরখানায় নূর ককমপ্লেক্স এ অবস্থিত সাদা পাথর পরিবহন অফিসের ম্যানেজার হাফিজুল আহমেদ জানান, আজ রাত সাড়ে ৮টার দিকে শিশুটিকে বাসের পিছনের একটি সিটে বসা অবস্থায় দেখতে পাওয়া যায়। কোন কিছু জিজ্ঞাসা করলে সে কিছু বলতে পারছে না। তার বয়স আনুমানিক ৮ বছর ও উচ্চতা ৪ ফুট। সে তার নামও বলতে পারে না। শিশুটির পরনে লাল হাফ হাতা গেঞ্জি ও ছাই কালার প্যান্ট রয়েছে। পরে তাকে আম্বরখানা পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

Share





Related News

Comments are Closed