বিশ্বনাথে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, নৈশপ্রহরীকে শোকজ
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা সমাজসেবা অফিসের নৈশপ্রহরী রমজান মিয়াকে শোকজ করা হয়েছে। ভাতাভোগীদের কাছ থেকে ঘুষ নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় সোমবার (২১ জুন) তাকে শোকজ করা হয়। এর আগে ২০ জুন ভাতাভোগীদের কাছ থেকে ঘুষ নেন তিনি।
ভাইরাল ভিডিও চিত্রে দেখা যায়, রমজান মিয়া নৈশপ্রহরী হলেও দিব্যি কর্মকর্তার মতো আচরণ করছেন ভাতাভোগিদের সাথে। ওই সময় ভাতার বই নিতে আসা লোকজনের কাছে বিভিন্ন হারে ঘুষ দাবি করেন তিনি। এক পর্যায়ে টাকা লেনদেনের ভিডিও লাইভ প্রচার হয় ফেসবুকে। সমাজসেবা অফিসের বারান্দায় দেখা য়ায়, ভাতাভোগিদের কাছ থেকে টাকা গুনে নিয়ে পকেটস্থ করছেন রমজান।
শোকজ নোটিশে বলা হয়, দেশের নাগরিকদের প্রাপ্য অধিকার প্রদানে অবৈধ পন্থা গ্রহণ করে সরকারি কর্মচারী শৃংখলা পরিপন্থী কাজ করায় তার বিরুদ্ধে কেন বিভাগীয় মামলা করা হবে না- তার লিখিত জবাব তিন দিনের মধ্যে দিতে।
এ বিষয়ে কথা হলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত) আবদুল্লাহ আল-জুবায়ের বলেন, ব্যক্তির অনৈতিক কাজের দায়ে প্রতিষ্ঠান দোষী হতে পারে না। তাকে শোকজ করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে জ্যেষ্ঠ কর্মকর্তার বরাবরে লিখা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed