শিশু ও মাতৃ সেবায় অবদান রাখছে সিলেট মা ও শিশু হাসপাতাল
বৈশাখী নিউজ ডেস্ক: ‘শিশু ও মাতৃ সেবায় অনন্য অবদান রাখছে সিলেট মা ও শিশু হাসপাতাল। সার্বক্ষণিক মা ও শিশুর চিকিৎসা সেবা, সময়ের পূর্বে জন্ম নেওয়া অত্যন্ত কম ওজনের কিছু ক্ষেত্রে ৮০০ থেকে ৯০০ গ্রামের বাচ্চাকে পরিপুর্ণ পরিচর্যার মাধ্যমে ১.৫ থেকে ২ কেজি ওজনের একটি সুস্থ সবল বাচ্চা উপহার দিয়ে মা-বাবা সর্বোপরি একটি পরিবারকে আনন্দের বন্যায় ভাসিয়ে দিতে অবদান রেখে যাচ্ছে সিলেট মা ও শিশু হাসপাতাল।’
মঙ্গলবার (২২ জুন) দুপুরে সিলেট মা ও শিশু হাসপাতালের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য তুলে ধরেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. মো. তারেক আজাদ।
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, সিলেট মা ও শিশু হাসপাতালে রয়েছে ২৪ ঘন্টা নরমাল ডেলিভারি, প্রয়োজনবোধে সিজারের ব্যবস্থা। গাইনি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন সুবিধা, জরুরি সেবা, অত্যাধুনিক সুসজ্জিত ল্যাব এবং আইসিইউ অ্যাম্বুল্যান্স সেবা। এছাড়া দীর্ঘ দিন ধরে যে সব মহিলাদের বাচ্চা হচ্ছে না তাদের জন্য চালু আছে ইনফার্টিলিটি সেন্টার, যার সফলতা এখন বিদ্যমান। বর্তমানে এ হাসপাতালটি সিলেটের মানুষের আস্থার ঠিকানা হিসেবে পরিণত হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি তার বক্তব্যে বলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানবিক এই বাণীর উপর দিয়েই সকলের আস্থা নিয়ে মা ও শিশুদের সেবায় গড়ে উঠে সিলেটে একমাত্র মা ও শিশুর জন্য বিষেশায়িত হাসপাতাল। এই হাসপাতাল জন্মের পর থেকেই মানুষের সেবা দিয়ে যাচ্ছে। হাসপাতালে কখনো অনেক জটিল রোগী নিয়ে আসা হয়। আর্থিক বিবেচনায় চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং উন্নত চিকিৎসায় ঢাকার গুরুত্বপূর্ণ হাসপাতালে রেফার করার কথা বলা হলেও কোন কোন সময় এমন জটিল রোগীরা চিকিৎসকদের শত চেষ্ঠায় ভাল হয়ে বাড়ি ফিরে যান। গত ৫ বছরে হাসপাতাল থেকে শত শত রোগী চিকিৎসা নিয়ে হাসি মুখে গেছেন। আর সকল ধরণের রোগীদের কথা বিবেচনা করে আউটডোর, ইনডোরে সব ধরনের চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে। হাসপাতালের সেবা নিয়ে সেবা গ্রহীতারা অনেকটা খুশী।
সিলেট মা ও শিশু হাসপাতাল ২০১৬ সালের ২৩ এপ্রিল যাত্রা শুরু থেকেই গাইনি ও শিশুদের সেবা দিয়ে যাচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, মাত্র পাঁচ বছরে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এ প্রতিষ্ঠান। সিলেট বিভাগের মধ্যে বিশেষ করে বাচ্চা রোগীদের জন্য এনআইসিইউ, পিআইসিইউ সেবায় অগ্রণি ভূমিকা রাখছে হাসপাতালটি। সিলেট বিভাগের সব জেলায় যখন কোনো শিশু রোগীর নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন হয়, তখন সবার মনে পড়ে সিলেট মা ও শিশু হাসপাতালের কথা। সার্বক্ষনিক কনসালটেন্ট সুবিধা দিতে পারে কেবল মাত্র সিলেট মা ও শিশু হাসপাতাল। শুধু এনআইসিইউ, পিআইসিইউ নয়, শিশু সার্জারীতেও একই মাত্রায় সুনাম অর্জন করছে সিলেট মা ও শিশু হাসপাতাল।
যেমন বাচ্চার খাদ্যনালীর সমস্যা, পায়খানার রাস্তা নাই এমন সব জটিল অপারেশন সিলেট মা ও শিশু হাসপাতালে সফল ভাবে করা হয়। এছাড়াও হাসপাতালে মহিলা ও গাইনি রোগীর জন্য আছে বিশেষ ব্যবস্থা। এখানে নিয়মিত চেম্বার করছেন শিশু বিশেষজ্ঞ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, কিডনীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ। আর বিভিন্ন সময়ে হতদরিদ্র রোগী ভর্তি হলে হাসপাতাল কর্তৃপক্ষ নূন্যতম খরচে কখনো সম্পূর্ণ বিনা টাকায় চিকিৎসা করে থাকেন। মা ও শিশু হাসপাতাল অতিতের মতো ভবিষতেও চিকিৎসা সেবায় যাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে সে জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন হাসপাতাল কতৃপক্ষ।
সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিলেট মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. জাকারিয়া হোসাইন। তিনি বলেন, ভবিষ্যতে কোনো সহৃদয় ব্যক্তিদের পাওয়া গেলে এই হাসপাতালের পরিচালনা বোর্ডের মাধ্যমে একটি ফাউন্ডেশন বা ট্রাস্ট করে লায়ন্স শিশু হাসপাতালের মতো বিনা টাকায় শিশুদের চিকিৎসালয় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সিলেট মা ও শিশু হাসপাতালের পরিচালক জামাল উদ্দিন চৌধুরী, আব্দুল হাদী পাভেল, ব্যবস্থাপক পারভেজ আহমদ, ব্যবস্থাপক (এডমিন) মর্শেদুর রহমান, প্রধান হিসেব রক্ষক নাজিম উদ্দিন, সুপারভাইজার বশির আহমদসহ প্রমুখ।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed