সিলেটে করোনায় আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ৮২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৪৬ জনে। গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তদের মধ্যে ওসমানী হাসপাতালে ১৪ জন, সিলেটে ৫৫ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ৯ জনের করোনা শনাক্ত হলো।
সিলেট স্বাস্থ্য বিভাগের শুক্রবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এছাড়া গত ২৪ ঘন্টায় এ বিভাগের সিলেটে করোনায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে অতিমারী করোনায় ৪৪৪ জনের মৃত্যু হলো। এর মধ্যে সিলেট জেলায় ৩৬৩ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারে ৩৩ জনের মৃত্যু হলো।
একই সময়ে সুস্থ ৭৩ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছে ২২ হাজার ৫৫৩ জন।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হ্য়ে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেটে ১৭ জন, সুনামগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সিলেট বিভাগে সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩৪ জন। এর মধ্যে সিলেটে ২২১ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ৭ জন।
জেলাওয়ারী আক্রান্তের সংখ্যা সিলেটে ১৫ হাজার ৫৮১, সুনামগঞ্জে ২৮৮৬, হবিগঞ্জে ২৫৭৩ ও মৌলভীবাজারে ২৭০৬ জন।
Related News
সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলায় পল্লী বিদ্যুতের লাইনে শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি বসতবাড়িRead More
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More



Comments are Closed