সিলেটে এডাব’র কার্যক্রমের মূল্যায়ন সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বাংলাদেশের শীর্ষ সমন্বয়কারী প্রতিষ্ঠান এসোসিয়েশন অব ডেভেল্পমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ-এডাব এর বিগত তিন বছরের কার্যক্রম মূল্যায়ন করা হয়েছে। গত বুধবার থেকে শুরু হয়ে দুইদিন ব্যাপী এ মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করেন রিসার্স এন্ড ডেভেল্পমেন্ট কালেকটিভ-আর ডি সি নামক একটি স্বনামধন্য প্রতিষ্ঠান।
এডাব সিলেট জেলার সকল সদস্য, সরকারী কর্মকর্তা, সূশীল সমাজের ব্যক্তিবর্গ, প্রিন্ট মিডিয়া ও ইলেট্রনিক মিডিয়া পার্সন, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ, ইমাম, শিক্ষক, এ্যাডভোকেট, সাংস্কৃতিক ব্যক্তি, এনজিও প্রধান, এনজিও কর্মী, নারী নেত্রী ও ব্যবসায়ী সমিতির সভাপতি এ মূল্যায়ন কার্যক্রমে সক্রিয় অংশ গ্রহণ করেন। জান্নাত ই ফেরদৌসী লাকীর নেতৃত্বে ৫ সদস্যের এ মূল্যায়ন টীম এফজিডি ও সরাসরি প্রশ্ন-উত্তর এর মাধ্যমে সফল ভাবে মূল্যায়ন কার্যক্রম শেষ করেন।
এডাব এর পক্ষ থেকে মূল্যায়ন কার্যক্রমে সহায়তা করেন, কাজী মো: আবুল কালাম আজাদ, সদস্য এডাব কার্যনির্বাহী পরিষদ, এডাব সিলেট জেলা শাখা সভাপতি এটিএম বদরুল ইসলাম ও এডাব সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কয়েছ আহমদ তালুকদার। কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো: বাবুল আখতার, বিভাগীয় সমন্বয়কারী, এডাব সিলেট বিভাগ।
Related News
অসংখ্য গর্ত ও ভাঙাচোরায় বেহাল অবস্থা গাজী বুরহান উদ্দিন সড়কের
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলারRead More
আল্লামা দুবাগী ছাহেব (রহ.)-এর ৬ষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল ১২ জুলাই
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, পীরে কামিল হযরত আল্লামা মুফতি মুজাহিদRead More



Comments are Closed