সিলেট বিভাগে করোনায় আরো ২ মৃত্যু, শনাক্ত ৮৮
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে অতিমারী করোনায় ৪৪৩ জনের মৃত্যু হলো। এর মধ্যে সিলেট জেলায় ৩৬২ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারে ৩৩ জনের মৃত্যু হলো। এসময়ে সুস্থ হয়েছে আরও ১১৯ জন।
সিলেট স্বাস্থ্য বিভাগের বৃহস্পতিবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এছাড়া গত ২৪ ঘন্টায় এ বিভাগে আরো ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১৭, সিলেটে ৪১, সুনামগঞ্জ ৫, হবিগঞ্জে ৪ ও মৌলভীবাজারে ২১ জনের করোনা শনাক্ত হলো। সবমিলিয়ে এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৯৬৪ জনে।
নতুন সুস্থ ১১৯ জন মিলিয়ে এ বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২ হাজার ৪৮০ জন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হ্য়ে সিলেটে ৯ জন ও মৌলভীবাজারে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সিলেট বিভাগে সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২১২ জন। এর মধ্যে সিলেটে ১৯৯ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ৭ জন।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed