Main Menu

গোয়াইনঘাটে ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা দায়ের

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটে শিশুসহ মায়ের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দিবাগত রাতে নিহত আলেমার বাবা আইয়ুব আলী বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ হত্যার রহস্য উদঘাটন করার জন্য নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে পুলিশ বেশ কিছু তথ্য পেয়েছে সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। পুলিশ ধারণা করছে পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে, এদিকে গোয়াইনঘাটে নিহত গৃহবধূসহ তিনজনের ময়না তদন্ত চলছে। বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ময়নাতদন্তের কার্যক্রম শুরু হয়।

অন্যদিকে, গৃহকর্তা হিফজুর রহমানের জ্ঞান ফিরলেও তাকে জিজ্ঞাসাবাদ করার মতো অবস্থা হয়নি বলে জানিয়েছেন গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ সার্কেলের এএসপি প্রবাস কুমার সিংহ।

১৫ জুন ভোর রাতে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি (বড়নগর) দক্ষিণ পাড়া গ্রামে আব্দুর রবের পুত্র হিফজুর রহমানের বাড়ি থেকে হিফজুর রহমানের স্ত্রী আলেমা (৩০), ছেলে মিজান (৮), মে আনিছা (৩)-এর লাশ উদ্ধার করা হয়। গুরুতর আহত হলেন নিহত আলেমার স্বামী হিফজুর রহমান।

স্থানীয় সুত্রে জানা গেছে, হিফজুর রহমান তার স্ত্রী ও সন্তানদের নিয়ে মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে হিফজুর রহমান ঘুম থেকে না উঠায় প্রতিবেশীরা এসে ঘরে তিনজনের গলাকাটা লাশ দেখতে পান। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ঝড়ো হয়ে গোয়াইনঘাট থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ গোয়াইনঘাট মোঃ আব্দুল আহাদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।

Share





Related News

Comments are Closed