সিলেট-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৫ প্রার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের উপনির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মঙ্গলবার (১৫ জুন) সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে এই ৫ জন মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা হচ্ছে- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ মুহাম্মদ মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী ফাহমিদা হোসেন রুমা।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফয়সল কাদের ৫ জনের মনোনয়নপত্র দাখিলের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত ১১ মার্চ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে গঠিত এ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস মারা যাওয়ায় আসনটি শুন্য ঘোষণা করা হয়। আগামী ২৮ জুলাই এ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
Related News
সিলেটে ৪ পয়েন্টে বেড়েছে নদ-নদীর পানি
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত থাকায়Read More
সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশিRead More



Comments are Closed