Main Menu

সিলেটে ৪ পয়েন্টে বেড়েছে নদ-নদীর পানি

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত থাকায় সিলেটে চারটি পয়েন্টে নদ-নদীর পানি বেড়েছে।

Manual4 Ad Code

পাউবোর তথ্য অনুযায়ী, সুরমা নদীর সিলেট পয়েন্টে শনিবার সকাল ৬টায় পানির স্তর ছিল ৯ দশমিক ৭৮ সেন্টিমিটার, বিকেল ৩টায় তা বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮০ সেন্টিমিটার। তবে নদীর কানাইঘাট পয়েন্টে শূন্য দশমিক ৫ সেন্টিমিটার পানি কমেছে। কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে সকাল ৬টায় পানির স্তর ছিল ৯ দশমিক ৬৬ সেন্টিমিটার, বিকেল ৩টায় তা বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৯ সেন্টিমিটার। এ নদীর আমলশিদ, শেওলা ও শেরপুর পয়েন্টে পানি কমতে শুরু করেছে।

এছাড়া সারিগোয়াইন ও ধলাই নদীর দুটি পয়েন্টে পানি কিছুটা বেড়েছে। সারি গোয়াইন নদীর গোয়াইনঘাট পয়েন্টে আজ সকাল ৬টায় পানির স্তর ছিল ৯ দশমিক ৭৭ সেন্টিমিটার, বিকেল ৩টায় তা বেড়ে হয়েছে ৯ দশমিক ৮২ সেন্টিমিটার। আর ধলাই নদীর ইসলামপুর পয়েন্টে সকাল ৬টায় পানি ছিল ৯ দশমিক ৪৫ সেন্টিমিটার, বিকেল ৩টায় পানির স্তর বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫৫ সেন্টিমিটারে।

Manual6 Ad Code

তবে সিলেটে বৃষ্টিপাতের প্রবণতা কমলেও এখনও বন্যার শঙ্কা কাটেনি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

Manual6 Ad Code

পাউবো সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, শনিবার সকাল থেকে সিলেটে তেমন বৃষ্টি হয়নি। ঢলও কিছুটা কম ছিলো। তাই নদ-নদীর পানি কোথাও কমেছে আবার কোথাও ৩-৫ সেন্টিমিটার বেড়েছে। তবে ঢল ও বৃষ্টি বাড়লে পানি আবারও বাড়তে পারে।’’

Manual3 Ad Code

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানিয়েছেন, সিলেটে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত) ৬৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আরও অন্তত দুইদিন সিলেটে থেমে থেমে বৃষ্টি হতে পারে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code