জাফলংয়ে চা শ্রমিকের আত্মহনন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানে গলায় ফাঁস দিয়ে শান্ত দাস পাইনকা (২০) নামে এক চা শ্রমিক আত্মহত্যা করেছেন। তিনি ওই বাগানের মাজলাইন এলাকার চন্দাস দাস পাইনকা’র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৩ জুন) দুপুরে বাসার সকলের অগোচরে ঘরের পিছনে আম গাছের সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেন। স্থানীয়রা আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে তার দেহ আম গাছ থেকে নামিয়ে জাফলং চা বাগানের কর্তব্যরত চিকিৎসককে খবর দিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন, এ বিষয়ে তাঁর পরিবারের লোকজন কিছু বলতে পারেননি।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই লিটন রায় উপস্থিত হয়ে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed