দেশে পৌঁছেছে চীনের ৬ লাখ ডোজ টিকা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে এসে পৌঁছেছে চীন থেকে উপহার হিসেবে পাওয়া ৬ লাখ ডোজ সিনোভ্যাকের টিকা।
রোববার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বিমান বাহিনীর বিশেষ দুইটি বিমানে বঙ্গবন্ধু বিমান ঘাটিতে পৌঁছায় টিকাবাহী বিশেষ বিমান।
এদিন বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ শেষে বঙ্গবন্ধু বিমান ঘাটিতে একে একে প্রবেশ করে বিমান বাহিনীর সি-ওয়ান থার্টি মডেলের দুটি বিমান। সঙ্গে দ্বিতীয় দফায় চীনের উপহার ৬ লাখ ডোজ সিনোফার্মের টিকা।
এরপর শুরু হয় আনলোড প্রক্রিয়া। স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষায়িত কাভার্ডভ্যানে দুই থেকে আট ডিগ্রি তাপমাত্রায় টিকা নিয়ে যাওয়া হয় ইপিআই সেন্টারে।
টিকা নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক ও ইপিআইয়ের প্রোগ্রাম ম্যানেজার মাওলা বক্স।
ডা. শামসুল হক সাংবাদিকদের বলেন, ‘এই টিকা দুই থেকে আট ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয়। এজন্য ইপিআইয়ের কোল্ড স্টোরেজে নিয়ে রাখা হবে।’
এই চালানে ৬ লাখ ডোজ টিকা ছাড়াও সিরিঞ্জ, ভেন্টিলেটর, মাস্কসহ আরও কিছু উপহার এসেছে বলে জানান ডা. শামসুল হক।
তিনি জানান, বাংলাদেশ আওয়ামী লীগকে চীনের কমিউনিস্ট পার্টির দেওয়া কিছু সুরক্ষা সামগ্রীও একই উড়োজাহাজে এসেছে।
এদিন সকালে সিনোফার্মের ৬ লাখ ডোজ টিকা নিয়ে বেইজিং এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ আর্মির দুটি সি১৩০জে বিমান।
রোববার সকাল ৯টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান তিনটি ছবি দিয়ে তিনি লেখেন, ‘উড্ডয়নের জন্য প্রস্তুত বাংলাদেশ আর্মির দুটি সি১৩০জে।’
গত ১২ মে চীন প্রথম দফায় ৫ লাখ টিকা উপহার দেয়। এ নিয়ে সিনোফার্মের তৈরি ১১ লাখ ডোজ টিকা উপহার পেল বাংলাদেশ। বাংলাদেশ ও বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়।
Related News
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলেRead More
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More



Comments are Closed