Main Menu

চীনে গ্যাসলাইন বিস্ফোরণে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: চীনের হুবেই প্রদেশের শিহান শহরে গ্যাসলাইন বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে।

রোববার (১৩ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে কর্তৃপক্ষ বলছে, ঘটনাস্থল থেকে ১০০ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরণে হতাহতের পাশাপাশি ধ্বংসস্তূপে অনেকে আটকে পড়েছিলেন।

বিস্ফারণের কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানানো হয়েছে। সূত্র: সিএনএন।

Share





Related News

Comments are Closed