কুষ্টিয়ায় প্রকাশ্যে মা-ছেলেসহ ৩জনকে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়া শহরে প্রকাশ্যে মা-ছেলেসহ তিনজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৩ জুন) বেলা ১১টায় শহরের ৬ নং ওয়ার্ডের কাস্টমস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাকিল (২৮), আসমা (২৫) এবং আসমার সন্তান রবিন (৫)।
এ ঘটনায় সন্দেহজনক একজনকে আটক করেছে পুলিশ। তবে কী কারণে এ হত্যা করা হয়েছে, সে বিষয় কিছু জানা যায়নি।
জানা গেছে, কুষ্টিয়া শহরের কাস্টমস মোড় এলাকায় একটি বিকাশের দোকানে ঢুকে মা-ছেলেসহ ৩ জনকে গুলি করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা-ছেলেকে মৃত ঘোষণা করেন। এছাড়া শাকিলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নেয় চিকিৎসকরা। পরে আইসিইউতে তিনিও মারা যান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার তিনজনের মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, অজ্ঞাত কারণে এ তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তবে তদন্ত সাপেক্ষে ঘটনার সঠিক তথ্য জানাতে পারব। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed